ব্রাহ্মণবাড়িয়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

২৪ জানুয়ারি ২০২০, ১১:১৭ AM

© সংগৃহীত

ঢাকা থেকে সিলেটগামী ট্রেন পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতরে কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, সকালে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে এসে পৌঁছার পরপরই পাওয়ারকারে আগুন লাগে। এ সময় স্টেশনের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সকাল ৯টা ৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

পাওয়ারকারটি ছাড়া ট্রেনটির অন্য কোনো বগির ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। কী কারণে আগুন লেগেছে তা তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান শোয়েব।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, সুযোগ পাচ্ছে বাদ পড়া…
  • ০৭ অক্টোবর ২০২৬