আইসিজের রায়ে রোহিঙ্গাদের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

২৩ জানুয়ারি ২০২০, ১০:২৬ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন © ফাইল ফটো

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী আদেশ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ রায়ে মানবতার জয় হয়েছে। এ আদেশকে ‘রোহিঙ্গা, মানবতা, গাম্বিয়া এবং বাংলাদেশের বিজয়’ বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে আইসিজের আদেশের পর ইকুয়েডর থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ড. মোমেন এ কথা বলেন। আইসিজের আদেশে মিয়ানমারকে রোহিঙ্গা হত্যা বন্ধ এবং গণহত্যার প্রচেষ্টা বা ষড়যন্ত্র না করার জন্য বলা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা মানবতার বিজয় এবং সারাবিশ্বের মানবাধিকার কর্মীদের জন্য একটি মাইলফলক। এটা গাম্বিয়ার বিজয়, ওআইসির বিজয়, রোহিঙ্গাদের বিজয় এবং অবশ্যই বাংলাদেশের বিজয়। স্রষ্টা মানবতা এবং মানবতার জননী শেখ হাসিনার কল্যাণ করুন।

আবদুল মোমেন আরও বলেন, এ রায়ের ফলে মিয়ানমারের শুভ বুদ্ধির উদয় হবে আশা করি। এবং তারা বারবার আমাদের যে অঙ্গীকার করেছে, যে তারা তাদের লোকদের নিয়ে যাবে, তাদের নিরাপত্তা দেবে, সেই অঙ্গীকার তারা পূরণ করবে। এই রায়ে রোহিঙ্গাদের জয় হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬