বিয়েতে দাওয়াত দিয়ে প্রবেশ ফি দাবি

২১ জানুয়ারি ২০২০, ০১:০১ PM

© ফাইল ফটো

জীবনে বিয়ের দাওয়াত খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিয়ের দাওয়াত দিয়ে বন্ধু-স্বজনের কাছে অর্থ চাওয়া কথা জেনেছেন কী?। তবে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ পাঠকদের জন্যই এমনই অদ্ভুত খবর প্রকাশ করা হলো।

যুক্তরাষ্ট্রের এক কনে নিজের বিয়ের দাওয়াত দিয়ে বন্ধু-স্বজনের কাছে অর্থ চাওয়ার ঘটনা ঘটিয়েছে। আর এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের শিকার হন তিনি। ওই কনে এক স্বজনকে দাওয়াত দিয়ে বলেছেন, নির্দিষ্টসংখ্যক ডলার দিলে তাকে 'বিশেষ অতিথির তালিকায়' রাখা হবে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে শেয়ার করেছেন দাওয়াত পাওয়া কনের সেই জ্ঞাতি বোন। ১৯ বছর বয়সী তরুণী জানান, তার বোন বিয়ে করতে যাচ্ছেন। তিনি (কনে) বিয়েতে যোগ দিতে চাওয়া লোকজনের কাছ থেকে ৫০ ডলার করে চেয়েছেন।

রেডিটে ডেইন্টিশিপ নামের আইডি থেকে দেওয়া পোস্টে ওই তরুণী লেখেন, তার বোন বিয়ের অতিথির কাছে টাকা চেয়েছেন, যাতে করে তাদের কোনো সমস্যায় পড়তে না হয় এবং তাদের 'বিশেষ অতিথির তালিকায়' রাখা যায়।

ডেইন্টিশিপ আইডি ব্যবহারকারী তরুণী আরও জানান, তিনি বোনের বিয়েতে অর্থ দিতে অস্বীকৃতি জানান। কিন্তু নাছোড়বান্দা কনে তার বোনের পরিবারের জ্যেষ্ঠদের বিষয়টি জানান।

তরুণী লেখেন, বিষয়টি গর্হিত মনে হওয়ায় তিনি কনেকে কোনো অর্থ দিতে পারবেন না। কিন্তু কনে বিষয়টি ওই তরুণীর খালাকে জানান।

তিনি আরও লেখেন, তার মা-বাবা তার পক্ষ থেকে ডলার দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তাতে বাধ সাধেন।

এই পোস্টের পর অনেকেই কনেকে নিয়ে হাসি-ঠাট্টা করেন। এক মন্তব্যকারী লেখেন, 'সস্তা কেউ যদি থাকে, তাহলে সে (কনে)।'

আরেকজন বলেন, "উফ! বিষয়টা হাস্যকর। এমন বিয়ে করো না, যার সামর্থ্য তোমার নেই।"

সরকারি ছুটি বাড়ল একদিন, পরিপত্র জারি
  • ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে সুনসান ববি ক্যাম্পাস—পরীক্ষা স্থ…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না
  • ২২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬