দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ৩ বাংলাদেশী নিহত

২০ ডিসেম্বর ২০১৯, ০৯:১০ AM
সড়ক দুর্ঘটনায় নিহতরা

সড়ক দুর্ঘটনায় নিহতরা © সংগৃহিত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিন বাংলাদেশী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে দেশটির নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়রপুর গ্রামের কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।

দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬