ইলিশটির দাম ১০ হাজার ৩০০ টাকা

০৫ জুলাই ২০১৯, ০৭:৩১ PM

ভোলার তজুমদ্দিনের মেঘনায় ভরা মৌসুমে আশানুরূপ ইলিশ পাওয়া না গেলেও জেলেদের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। শুক্রবার দুপুরে শশীগঞ্জ মাছ ঘাটে গিয়ে দেখা যায় আবুল হাশেম মহাজনের আড়তে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার ৩০০ টাকায়।

চাঁদপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের কবির মাঝির জালে রাজা ইলিশ মাছটি শুক্রবার সকালে ধরা পড়ে। রাজা ইলিশসহ তাদের জালে আরো ৯টি ইলিশ ধরা পড়েছে। ওই ঘাটের মাছ বেপারী আল আমিন কুট্টি ঢাকায় আরো বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ওই দামে কিনেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার বন্ধ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে এর সুফল জেলেরাই পাবেন।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬