এবার টুপি পরায় ভারতে মুসলিম কিশোরকে বেধড়ক মারধর

৩০ জুন ২০১৯, ০৪:৩০ PM

কয়েকদিন আগে ভারতে এক মুসলিমকে গিাছের সাথে বেধে পিটিয়ে হত্যা করা হয়। এর রেশ কাটতে না কাটতে এবার মাথায় টুপি পরার কারণে ১৬ বছরের এক মুসলিম কিশোরকে মারধর করা হয়েছে।দেশটির উত্তরপ্রদেশের কানপুর শহরে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। খবর আনাদোলু।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ তাজ নামের এক কিশোর শুক্রবার জুমার শেষে বাসায় ফিরছিল। এ সময় কানপুর শহরে বাইকে করে বেশ কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে। এর পরই তাজের টুপি খুলে ফেলে দেয়া হয়।

একই সঙ্গে তাকে ‘জয় শ্রী রাম’ বলতেও বাধ্য করা হয়। কিন্তু তাজ অসম্মতি জানালে ওই যুবকরা বেধড়ক মারধর করে। এ ঘটনায় মামলা করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী তাজ জানিয়েছে, টুপি পরার কারণে ওই যুবকরা তাকে বেধড়ক পিটিয়েছেন। আর যেন টুপি না পরি, সে জন্য তারা হুমকি দিয়েছেন। তারা তাকে ‘জয় শ্রী রাম’ বলতে বলেছে। কিন্তু কিছু লোক তাকে সাহায্য করতে এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।

মুসলিম নির্যাতনের ঘটনা সম্প্রতি ভারতে অনেক বেশি বেড়েছে। চলতি সপ্তাহেই এক মাদ্রাসাশিক্ষককে ট্রেন থেকে ফেলে দেয়া হয়। এর আগে ঝাড়খণ্ডে ‘জয় শ্রী রাম’ না বলায় তাবরিজ আনসারি নামে এক মুসলিম যুবককে ব্যাপক মারধর করা হয়। টানা ১৮ ঘণ্টা ওই যুবকের ওপর অত্যাচার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসধীন তার মৃত্যু হয়। গত মাসেও ভারতে গুরুগ্রামে টুপি পরায় মোহাম্মদ বরকত নামে এক যুবককে ব্যাপক মারধর করা হয়।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬