ট্রাম্পের ছেলের মুখে থুথু দিল নারী কর্মী

২৮ জুন ২০১৯, ১০:০৭ PM

© সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুথু দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো এলাকার এক নারী রেস্তোরাঁকর্মী। বিষয়টি জানিয়েছেন স্বয়ং এরিক ট্রাম্প। এমন খবর জানিয়েছে সিএনএন।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি ব্রেইটবার্ট নিউজকে ট্রাম্পের তৃতীয় ছেলে এরিক ট্রাম্প টেলিফোনে বলেন, এটি তার জন্যে সত্যিকার অর্থে বিব্রতকর ছিল। কয়েকজন বিষয়টি নিশ্চিতভাবে বলেছে, তার মানসিক সমস্যা ছিল। শিকাগো পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তিনি কেন এমন আচরণ করেছেন; তা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা এখনও ওই কর্মীর সঙ্গে কথা বলতে পারিনি। তবে এরই মধ্যে আমাদের মানবসম্পদ বিভাগ ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে। রেস্তোরাঁটি ওই কর্মীর নাম নিশ্চিত করেনি।

এরিক ট্রাম্প লাঞ্ছিত হওয়ার এমন ঘটনায় ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্রাম্প অর্গানাইজেশনের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউন জানিয়েছে, রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই নারীকে প্রথম কারাগারে পাঠালেও এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করায় ওই নারীকে পরে ছুটিতে পাঠানো হয়। আমাদের ব্যবসা ধ্বংস করতে কর্মচারীদের হুমকি দেয়া হচ্ছে, ভুয়া রিভিউ দিতে এবং ব্যক্তিগতভাবে আমাদের নিঃসঙ্গ করতে শত শত মানুষকে আহ্বান জানানো হয়েছে।

শহরের পুলিশ প্রধান বিষয়টি নিয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনাটি খতিয়ে দেখছে। পুরো ঘটনা জানার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। ট্রাম্পের মুখপাত্রকেও এর আগে একটি রেস্তোরাঁ থেকে বের করে দেয়া হয়েছিল।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬