রোগীর ভাঙা হাত নয়, ভালো হাতেই প্লাস্টার করলেন ডাক্তার

২৭ জুন ২০১৯, ০৪:২২ PM

© সংগৃহীত

ভারতের বিহারে রাজ্যের দ্বারভাঙা জেলার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক রোগীর ভাঙা বাম হাত রেখে ডান সুস্থ হাতে প্লাস্টার করে দিয়েছেন। ঘটনাটি দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে এলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার তদন্তের নিদের্শ দিয়েছেন বিহারের মন্ত্রী মঙ্গল পাণ্ডে।

ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম গুলোতে বলা হয়েছে, তীব্র গরম সইতে না পরে মধ্য দুপুরে আম গাছের ছায়ায় দাঁড়িয়েছিল সাত বছর বয়সী ফায়জান। ওপরে চোখ পড়তেই চোখ চকচক করে ওঠে তার। লোভ সামলাতে না পেরে আম পাড়তে তৎক্ষনাত গাছে ওঠে সে। আর এরপরই ঘটে বিপত্তি। আচমকা গাছ থেকে পড়ে বাঁ হাত ভেঙে যায় ফায়জানের। অসহ্য যন্ত্রণা নিয়ে দ্বারভাঙা মেডিকেল কলেজে ভর্তি হতে হয় তাকে। আর সেখানেই সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা তার ভালো হাতেই প্লাস্টার করে দেন।

এ বিষয়ে ভুক্তভোগী ফায়জানের জানিয়েছে, ‘আমি অনেকবার বলেছি যে, এ হাত ভাঙ্গেনি। ব্যথা বাম হাতে। কিন্তু কোনো ডাক্তারই আমার কথায় গুরুত্ব না দিয়ে বরং চুপ থাকতে বলেন।’

এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফায়জানের মা বলেন, ‘এটা দ্বারভাঙা হাসপাতালের চিকিৎসকদের কর্তব্যে গাফিলতি ছাড়া আর কিছুই নয়। হাসপাতাল থেকে আমাদের একটা ট্যাবলেটও দেয়নি কেউ। ঠিক মতো কথাও বলেন না তারা। ’

এদিকে এমন অদ্ভুত ভুলের ঘটনার কথা জেনেছেন বিহার রাজ্যের মন্ত্রী মঙ্গল পাণ্ডে। তিনি বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে বিহারের স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেন।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬