দুই মাসের জন্য বন্ধ ওমরার ভিসা

২৩ জুন ২০১৯, ০৬:১২ PM

© সংগৃহীত

দুই মাসের জন্য বন্ধ করে দেয়া হয়েছে ওমরার ভিসা দেয়ার কার্যক্রম। মক্কা ডেইলির বরাত দিয়ে মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। ওমরাহ ভিসার জন্য সোমবার (১৭ জুন) থেকে আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জাতীয় কমিটির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন বাদি এ কথা জানিয়েছেন। মোহাম্মদ বিন বাদি বলেন, ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ১৬ আগস্ট থেকে। পাঁচ দিনের মধ্যে ভিসা ইস্যু করা হবে। এই ভিসার মেয়াদ এক মাসের বেশি হবে না।

সৌদি মন্ত্রণালয়ের সরবরাহ করা তথ্যে বলা হয়েছে, এ বছরে ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসা পেয়েছেন। এর মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসলিম সৌদি আরব পৌঁছেছেন। ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন মুসলিম সৌদি আরবে পৌঁছেছেন উড়োজাহাজে, ৭ লাখ ৭ হাজার ৯৫৫ জন সড়কপথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন এসেছেন সমুদ্রপথে।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬