যুক্তরাষ্ট্রে বাংলাদেশ নামের সড়ক উদ্বোধন

২৩ জুন ২০১৯, ০৫:৪০ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি সড়কের নাম বাংলাদেশের নামে রাখা হয়েছে। প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বুলেভার্ড’ রাখা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে সড়কের নামফলক লাগিয়ে বাংলাদেশ বুলেভার্ড করা হয়।

বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান শাহিন খালিক এ সড়কের নামকরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবারে ‘বাংলাদেশ বুলেভার্ড’ সড়কের নামকরণ উপলক্ষে সেখানে শুরু হয় বাংলাদেশিদের মিলনমেলা। এসময় উপস্থিত বাঙালীরা সেখানে আয়োজিত কনসার্টে অংশ নেন। এতে ব্যান্ড মাইলস, বাউল কালা মিয়া, রিজিয়া পারভীনসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

পরে কাউন্সিলম্যান শাহিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমাকে নির্বাচিত করেছিলেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায় বাংলাদেশের নামে এই রোডের নামকরণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক বিজয়।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬