মুসলিমদের পিটিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হলো

২১ জুন ২০১৯, ০৫:৩৮ PM

কয়েকজন মুসলিমকে পিটিয়ে ‘জয় শ্রী রাম’ ও ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ভারতের আসামের স্থানীয় উগ্রপন্থী একটি হিন্দু সংগঠন মঙ্গলবার একটি অটোরিকশা থেকে কয়েকজন মুসলিমকে নামিয়ে মারধর করে ‘জয় শ্রী রাম’ ও ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলতে বাধ্য করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাজ্যটির বারপেতায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারী সংগঠনের নাম গোপন রেখে এনডিটিভি জানায়, স্থানীয় পুলিশের কাছে ওই হিন্দু সংগঠন এবং এর প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগ দুটি করে অল আসাম মাইনরটি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু) এবং নর্থ-ইস্ট মাইনরটিস স্টুডেন্টস ইউনিয়ন (নেমসু)।

মুসলিম হেনস্তার এ ঘটনা অভিযুক্তরা ভিডিও করে, তারাই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।মঙ্গলবারের এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রকাশ্যে আসে। স্থানীয় কংগ্রেস সাংসদ আবদুল খালেক এ ঘটনায় পুলিশের এসপিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬