দিয়াশলাই তৈরীর কারখানায় আগুন, শিশুসহ নিহত ৩০

২১ জুন ২০১৯, ০৪:৫৮ PM

© সংগৃহীত

শুক্রবার বিকালে ইন্দোনেশিয়ার একটি ম্যাচ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়ে এএফপি। অগ্নিকাণ্ডের ফলে কারখানার মেঝেতে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া একটি লাশের ওপর আরেকটি স্তূপ করে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন উত্তর সুমাত্রার দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিস। তিনি বলেন, এতক্ষণে আগুন নিভে গেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। আমরা সেখানে অগ্নি নির্বাপণ দল পাঠিয়েছি।

স্থানীয় বাসিন্দা বুডি জুলকিফলি অগ্নিকাণ্ডের সময় মসজিদে জুমা পড়তে যাচ্ছিলেন। তিনি বলেন, যখন আমি জুমা পড়তে যাচ্ছিলাম, তখনই এই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কিন্তু কী বিস্ফোরিত হয়েছে, তা জানতে পারিনি।

বিনজাই পুলিশ প্রধান নুগরোহো থ্রি নুয়ান্তো বলেন, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমরা এখনো হতাহতদের শনাক্ত করে যাচ্ছি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুন থেকে তিন ব্যক্তি পালিয়ে বেঁচেছেন। কিন্তু সেখানে শিশুরা কেন ছিল, তা জানা সম্ভব হয়নি।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান শেয়ারি বলেন, সম্ভবত শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। নিহতদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্তকরণ কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য ২০১৭ সালে একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত ও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছিলেন।

অধিবেশন কক্ষেই খাওয়া-দাওয়া, এমপিকে ধরে ফেললেন স্পিকার
  • ২১ এপ্রিল ২০২৬
মেডিকেল কলেজ থেকে বাদ গেল শহীদ এম. মনসুর আলীর নাম
  • ২১ এপ্রিল ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক আইনে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও ভূমিকা শীর…
  • ২১ এপ্রিল ২০২৬
ইউজিসির ৫ দিনের চিঠির জবাব এক মাসেও দেয়নি ইবি প্রশাসন
  • ২১ এপ্রিল ২০২৬
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’
  • ২১ এপ্রিল ২০২৬