‘স্যর আগে যেতে বলেছেন’—গৃহশিক্ষকের বাড়িতে ডেকে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ দুই ছাত্রের

০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ AM
ভারতে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে

ভারতে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে © প্রতীকী ছবি

‘আজ স্যর এক ঘণ্টা আগে যেতে বলেছেন’, সহপাঠীর ফোনে এমন খবর পেয়ে সন্ধ্যা ৭টার আগে বাড়ি বেরিয়ে পড়েছিল নবম শ্রেণির ছাত্রী। কিন্তু গৃহশিক্ষকের বাড়িতে গিয়ে দেখে, দুই সহপাঠী ছাড়া আর কেউ আসেনি। শিক্ষকও নেই! অভিযোগ, পরিকল্পনা করে সহপাঠীকে ডেকে গৃহশিক্ষকের বাড়িতেই ধর্ষণ করে দুই ছাত্র। 

ঘটনাস্থল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ি। পুলিশ বলছে, শুক্রবার সন্ধ্যায় সিউড়ি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, তার মেয়ে নবম শ্রেণির ছাত্রী। বাড়ির অনতিদূরে এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায়। সেখানে আরও কয়েক জন ছেলেমেয়ে পড়াশোনা করে। 

শিক্ষক রাত ৮টা থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়ান। কিন্তু শুক্রবার সন্ধ্যা ৭টার আগে তার মেয়ে বই-খাতা নিয়ে বাড়ি থেকে বের হয়। সে বলে যায়, ‘স্যর, আজ আগে পড়তে ডেকেছেন।’

রাতে গৃহশিক্ষকের বাড়ি থেকে ফিরে কান্নায় ভেঙে পড়ে ১৪ বছরের মেয়েটি। বাবা-মাকে জানায়, দুই সহপাঠী তাকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গৃহশিক্ষকের বাড়িতেই ধর্ষণ করেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আটক করে পুলিশ। শনিবার তাদের সিউড়ির জ়ুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করা হয়।

আরও পড়ুন: দুই বছরে দেড় লাখ মৃত্যু, সুদানে আসলে কী হচ্ছে?

পুলিশ এবং আদালত সূত্রে খবর, ধর্ষণে অভিযুক্ত দুই কিশোরের বিরুদ্ধে পকসো আইনে ৪ এবং ৬ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভুক্তভোগীকে দুই সহপাঠী জানিয়েছিল, শুক্রবার ৭টার দিকে গৃহশিক্ষক তাঁর বাড়ি যেতে বলেছেন। কিন্তু গৃহশিক্ষক নিজেই বাড়িতে ছিলেন না। 

ছেলেমেয়েদের পড়ানোর জন্য বাড়ির একটি ঘর বরাদ্দ রেখেছেন তিনি। ছাত্রী এবং দুই ছাত্র সেই ঘরে গিয়ে বসে। অভিযোগ, ঘরে আর কেউ না থাকার সুযোগে দুই ছাত্র মিলে ধর্ষণ করে সহপাঠীকে।

অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কিশোরীর মেডিকেল পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। সোমবার তার জবানবন্দি নেওয়া হবে। খবর: আনন্দবাজার।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081