জাপানে ভালুকের হামলায় রেকর্ড সংখ্যক মৃত্যু

১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৭ AM
 ভালুক

ভালুক © সংগৃহীত ছবি

চলতি বছরে জাপানে ভালুকের হামলায় রেকর্ড সাতজনের মৃত্যু হয়েছে; ২০০৬ সাল থেকে পরিসংখ্যান শুরু হওয়ার পর এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি অর্থবছরের শুরু এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত ১০৮ জন ভালুকের আক্রমণে আহত হয়েছেন।

পরিবেশ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘২০০৬ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর এক বছরে এটিই সর্বাধিক প্রাণহানির ঘটনা, যা ২০২৩-২৪ অর্থবছরের পাঁচজন মৃত্যুর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।’

সম্প্রতি জাপানে বন্য ভালুকের উপস্থিতি বেড়ে গেছে, এমনকি আবাসিক এলাকাতেও তাদের দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনসংখ্যা হ্রাস ও জলবায়ু পরিবর্তনের মতো কারণগুলো এ পরিস্থিতির জন্য দায়ী।

এই বিবৃতির আগে নিশ্চিত করা হয়, , গত সপ্তাহে  উত্তরাঞ্চলীয় ইওয়াতে অঞ্চলে মৃত অবস্থায় পাওয়া এক ব্যক্তিকে ভালুক হত্যা করেছে।

সূত্র: এএফপি

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬