কেন শান্তিতে নোবেল পেলেন না ট্রাম্প, জানাল নোবেল কমিটি

১১ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ AM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ AM
নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো

নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো © সংগৃহীত

সারা বছর ধরেই নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিশ্বজুড়ে জল্পনা ছিল কে জিতবেন এ বছরের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে প্রকাশ্যে উপস্থাপন করেছিলেন, দাবি করেছিলেন তিনি একাধিক যুদ্ধ থামিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। তার মিত্র দেশগুলোর পক্ষ থেকেও তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নোবেল শান্তি পুরস্কার উঠেছে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর হাতে, আর হতাশ হয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের নোবেল না পাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেসকে। এক সাংবাদিক জানতে চান মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং এবং আন্তর্জাতিক মহলের কিছু অংশ থেকে ট্রাম্পের জন্য নোবেল পুরস্কার নির্ধারণের যে চাপ এসেছিল, তা কি কমিটির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছিল?

এর জবাবে ফ্রিডনেস স্পষ্টভাবে বলেন, ‘নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে আমরা এর আগেও বহু প্রচারণা ও গণমাধ্যমের চাপ দেখেছি। প্রতি বছরই আমরা হাজারো চিঠি পাই, যেখানে মানুষ জানায় তাদের মতে শান্তি কিসে আসে।” তবে তিনি পরিষ্কারভাবে জানান, এসব চাপ বা প্রচারণা নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। ফ্রিডনেস বলেন, “কেবলমাত্র আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছাই আমাদের সিদ্ধান্তের ভিত্তি।’

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, গাজা যুদ্ধসহ অন্তত আটটি আন্তর্জাতিক সংঘাতের সমাপ্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একাধিক দেশ তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নও দিয়েছিল।

পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়ং এক্সে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেয়।’

সূত্র: বিবিসি, এএফপি।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬