ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

১১ অক্টোবর ২০২৫, ১২:৫৮ AM
ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদো

ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদো © সংগৃহীত

স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। তবে এ পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরস্কার ঘোষণার পর এক্সে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। সেখানে তিনি উল্লেখ করেন, এ পুরস্কার আমি ভেনেজুয়েলার দুঃখ-ক্লিষ্ট জনগণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছি, যিনি আমাদের সংগ্রামে দৃঢ় সমর্থন দিয়েছেন!

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওহ মাই গড... আমার কোনো ভাষা নেই। এটা শুধু আমার নয়, পুরো জাতির সংগ্রামের স্বীকৃতি। আমি শুধু একজন প্রতিনিধি। আমি একা এই পুরস্কারের যোগ্য নই।

এর আগে, ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করা হয়। নরওয়ের নোবেল কমিটির মতে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার সমুন্নত এবং দেশটির গণতান্ত্রিক লড়াইয়ে অবদান রাখার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল কমিটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে, এক বছর ধরে আত্মগোপনে আছেন মাচাদো। তাঁর জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি ভেনেজুয়েলায় নিজ দেশেই আছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি দেশের বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করেছেন। ভেনেজুয়েলায় সামরিকীকরণের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন। শান্তিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সব সময় ছিলেন অটল।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬