‘ভিসা বন্ধের ঘোষণা দেয়নি আরব আমিরাত, ছড়িয়েছে ভুয়া তথ্য’

২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। যে ওয়েবসাইট থেকে খবরটি প্রচার করা হয়েছে সেটিও আরব আমিরাতে সরকারি কোনও সাইট নয় বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি জানান, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়।

মূলত, বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর, যা আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সঙ্গে কথা বলা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সংশোধনী
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবরটি সঠিক নয়। এমন তথ্য জানার সঙ্গে সঙ্গে সংবাদটি সংশোধন করা হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশে ভবিষ্যতে আরও সচেতন থাকবে দ্য ডেইলি ক্যাম্পাস।

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬