রেকর্ড ৫০.৪ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে আরব আমিরাত

২৪ মে ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৭:৪৫ PM
প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে আরব আমিরাত

প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে আরব আমিরাত © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার (২৩ মে) আল শোয়ামেখে এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র। এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি উঠেছিল।

গালফ নিউজের খবরে বলা হয়, আরব আমিরাতের বাসিন্দারা এখন গ্রীষ্মের শুরুর সময়টা কাটাচ্ছেন। অন্য বছরের মতো এবারও এ সময়ে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোথাও আছে মেঘের আনাগোনা, কিন্তু আর্দ্রতা বাড়ছে। আর্দ্রতার কারণে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোয় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

শুক্রবার দেশটির আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এক্সে লিখেছে, ‘আজ (শুক্রবার) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আবুধাবির আল শোয়োমেখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’

আরও পড়ুন: সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বাতাস থাকলেও সূর্যের প্রখর তাপের কারণে তাতে স্বস্তি মিলছে না। 

এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি উঠেছিল।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত তাদের সবচেয়ে উষ্ণ এপ্রিল পার করেছে। এ মাসে দেশটি গড় সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি। এর আগে ২০১৭ সালের এপ্রিলে দেশটিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা প্রস্তুতির দুশ্চিন্তায় কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকু…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬