ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান, কে কোন পক্ষে ভোট দিল

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ AM
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ © সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার একটি প্রস্তাব ভোটাভুটিতে বাতিল হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই ভোটে ১৫ সদস্য দেশের মধ্যে মাত্র ৪টি দেশ প্রস্তাবের পক্ষে, বিপক্ষে ৯টি এবং ২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ফলে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল থাকছে, যা দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ভোটে ইরানের পক্ষে তথা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। বিপক্ষে অর্থাৎ নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে।

ভোটাভুটির পর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি এ সিদ্ধান্তকে ‘অপ্রয়োজনীয় ও অবৈধ’ বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ইউরোপের প্রভাবশালী তিন দেশ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাতে চাইছে, যা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত।তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’, যা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

সংবাদসূত্র: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার।

সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
চিয়া সিড খাচ্ছেন? উপকারের পাশাপাশি জেনে নিন সতর্কতাও
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষিত তরুণদের দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, ৮১ দেশের মধ্যে ৬৭তম
  • ১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি ও ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence