আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২০৫, আহত ৩৬৮০

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ AM
ধ্বংসস্তূপ সরানোর তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রা

ধ্বংসস্তূপ সরানোর তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রা © সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে, আহত অন্তত ৩ হাজার ৬৮০ জন। দেশটির সরকার এই তথ্য নিশ্চিত করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপ সরানোর তৎপরতা চালাচ্ছেন। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা চলছে, কিন্তু বিধ্বস্ত রাস্তা ও অবকাঠামোর কারণে অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, পূর্ব আফগানিস্তানে পাঁচ লাখের বেশি মানুষ ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুনার প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া নানগারহার ও লাঘমান প্রদেশেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পের পরে আফটার শকের কারণে পাথর ধসে পড়ার ঘটনা ঘটছে, যা দুর্গম এলাকায় পৌঁছানো আরও কঠিন করছে। ধ্বংসস্তূপে আরও ধসের আশঙ্কায় স্থানীয়রা তাদের বাড়ির বাইরে অবস্থান করছেন। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে, ত্রাণের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে।

ভূমিকম্পটি গত রবিবার স্থানীয় সময় রাত ১১:৪৭ মিনিটে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর দুই দিন পরে মঙ্গলবার আরও একটি বড় ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.৫ এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অফগানিস্তান ভারতীয় ও ইউরোশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই দেশটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

 

 

 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬