এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দেবে বেলজিয়াম

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভট

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভট © সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই ঘোষণা দেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভট।

প্রেভট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “প্যালেস্টাইনকে জাতিসংঘ অধিবেশনে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।” তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে মোট ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানি বন্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্মূল্যায়ন।

প্রেভট বলেন, গাজাসহ ফিলিস্তিনে চলমান মানবিক সংকট এবং বিরাট ক্ষয়ক্ষতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জুলাইয়ে ঘোষণা দেন, তার দেশও আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪৭টি দেশ (৭৫ শতাংশ) ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামের ঘোষণা এমন সময়ে এলো যখন ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরায়েলি সেনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ পাঠিয়েছিলেন।

সংবাদসূত্র: আলজাজিরা

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬