পাখি মাঠে ডিম পাড়ায় স্টেডিয়াম বন্ধ হলো অস্ট্রেলিয়ায়

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ PM
পাখি মাঠে ডিমে পাড়ায় স্টেডিয়াম বন্ধ

পাখি মাঠে ডিমে পাড়ায় স্টেডিয়াম বন্ধ © সংগৃহীত

অদ্ভুত এক কারণে অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স অন্তত এক মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। সংরক্ষিত প্রজাতির দেশি পাখি ‘প্লোভার’ মাঠের মাঝখানে ডিম পাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলা চলাকালে বিষয়টি সামনে আসে। মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম দেয়ায় ফুটবল ম্যাচ সরিয়ে নেয়া হয় পাশের মাঠে।

প্লোভার পাখি সাধারণত বাচ্চা ফোটার পর খুবই রক্ষণশীল হয়ে ওঠে। এ সময়ে তারা হঠাৎ আক্রমণ করতে পারে, ডানা ঝাপটাতে পারে এবং আশপাশে কাউকে যেতে দেয় না। তাই স্থানীয় কাউন্সিল মাঠ ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: নুরের খোঁজ নিতে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নাহিদ-সারজিসরা

কাউন্সিল জানিয়েছে, ওয়াইল্ডকেয়ার নামের বন্যপ্রাণী সংস্থার পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা এবং অনুমতি প্রয়োজন। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

স্থানীয় ফুটবল দলগুলো এই সিদ্ধান্তে সহযোগিতা করছে এবং বিকল্প মাঠে খেলা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬