স্কুল খোলার দুই দিন পর বন্দুক হামলায় নিহত ২

২৮ আগস্ট ২০২৫, ০৮:১১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৯:১৪ AM
যুক্তরাষ্ট্রের একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পরে বন্দুকধারী নিজ অস্ত্রের গুলিতে আত্মঘাতী হন।

পুলিশ জানায়, কালো পোশাক পরা হামলাকারীর হাতে ছিল একটি রাইফেল। গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খোলার মাত্র দুই দিন পরই এ হামলার ঘটনা ঘটে। অ্যানুনসিয়েশন ক্যাথলিক স্কুলে প্রি-স্কুল থেকে অষ্টম গ্রেড পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে।

আরও পড়ুন: সিলেটে বালু-পাথর তোলা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করল প্রশাসন

অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, ঘটনাটি সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পুলিশ, মিনেসোটা ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ব্যুরো ও স্টেট প্যাট্রল ঘটনাস্থলে পৌঁছেছে।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে জানান, দক্ষিণ মিনিয়াপোলিসে সংঘটিত ভয়াবহ এ সহিংসতার তথ্য তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীরা পৌঁছাতে শুরু করেছেন।

বিবিসির সহযোগী সিএসবিএস নিউজ জানায়, হামলার পর ৫৩তম অ্যাভিনিউ ও ব্রায়ান্ট অ্যাভিনিউ সাউথ এলাকায় একাধিক অ্যাম্বুলেন্স পৌঁছেছে। সেখানে স্থানীয় পুলিশ ছাড়াও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এবং রাজ্য পুলিশের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারী নিহত হয়েছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬