বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা

২৪ আগস্ট ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী

ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী © সংগৃহীত

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন  কর্মকর্তাকে আটক করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত ফাঁড়ি কাছ থেকে তাকে আটক করা হয়। তদন্তের কারণে তাঁর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। 

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তারা জানান, নিয়মিত টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা ওই অফিসারকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর কিছু পরিচয়পত্র পাওয়া যায়, যা নিশ্চিত করে তিনি বাংলাদেশ পুলিশের  ঊর্ধ্বতন  কর্মকর্তা। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা এবং তাকে আটক করার ঘটনা একটি বিরল ঘটনা।

কর্মকর্তারা আরও জানান, ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ এবং তিনি স্বাধীনভাবে না অন্য কোনো নেটওয়ার্কের পক্ষে কাজ করছিলেন তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য আসেনি।

৪ হাজার ৯৬ কিলোমিটারেরও বেশি বিস্তৃত ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি এবং প্রায়শই অনুপ্রবেশ, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিদের আটক করে বিএসএফ। পশ্চিমবঙ্গ রাজ্য এই অঞ্চলের প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

সংবাদ সূত্রঃ হিন্দুস্থান টাইমস

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9