ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন

০৮ আগস্ট ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৪:৪৯ PM
গাজায় সামরিক অভিযানের সময় সশস্ত্র গাড়িতে ইসরায়েলি সেনারা

গাজায় সামরিক অভিযানের সময় সশস্ত্র গাড়িতে ইসরায়েলি সেনারা © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং একইসঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি জানান, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দেন।

এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।

আগের সপ্তাহেই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন।

কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬