এবার সিরিয়ায় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা ইসরায়েলের

১৬ জুলাই ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩২ PM
সিরিয়ার সরকারি বাহিনীকে নিশানা করেছে ইসরায়েল

সিরিয়ার সরকারি বাহিনীকে নিশানা করেছে ইসরায়েল © রয়টার্স

টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তরের প্রবেশদ্বারে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ ছাড়া, ইসরায়েলি বাহিনী জানায়, তারা দক্ষিণ সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুয়েইদাতেও হামলা চালাচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি ড্রোন হামলায় সুয়েইদা শহরে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

এই হামলা এমন এক সময় ঘটল যখন দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সুয়েইদায় সশস্ত্র গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

tdc - 2025-07-16T165619-027

 সুয়েইদা শহরে চলমান সংঘর্ষের মধ্যে একটি গাড়ি

সিরিয়ায় সাম্প্রতিক এসব হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬