ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতির পরিমাণ জানাল ব্লুমবার্গ

২৮ জুন ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৩ PM
ইরানের হামলায় ইসরায়েলের বিধ্বস্ত ভবন

ইরানের হামলায় ইসরায়েলের বিধ্বস্ত ভবন © সংগৃহীত

ইরানের পাল্টা হামলায় ইসরায়েল প্রায় ৩ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে—এমন তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি করেছে। সামরিক ও বেসামরিক খাতে দুই সপ্তাহব্যাপী চলা এ হামলায় বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েল।

১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় হামলা চালায়। এর জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর আওতায় ২২টি পৃথক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এই পাল্টা হামলায় অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। ব্লুমবার্গ বলছে, ইরানের এই আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহের দুর্বলতা স্পষ্ট হয়ে পড়ে, যার ফলে দেশটি বিপুল আর্থিক ক্ষতির শিকার হয়।

এদিকে ২২ জুন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—নাতানজ, ফোরদো ও ইসফাহানে বিমান হামলা চালায়। এর মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে ওয়াশিংটন।

অবশেষে, ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই বন্ধ হয়। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সংঘাতের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। [সূত্র: মেহের নিউজ]

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9