যুদ্ধবিরতি লঙ্ঘনে ‘অত্যন্ত বিরক্ত’ ট্রাম্প, ইসরায়েলকে দায়ী

২৪ জুন ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ‘অত্যন্ত বিরক্ত’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, নেতানিয়াহু ‘বিশ্বাসভঙ্গ’ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এমন মন্তব্য করেছেন।

ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির শর্ত ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘিত হয়। এতে ইসরায়েল ও ইরান—দুই পক্ষের প্রতিই তিনি ক্ষুব্ধ, তবে বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহুর প্রতি।

আল-জাজিরার প্রতিনিধি লাভেল বলেন, “ট্রাম্পের ক্ষোভ ছিল ইসরায়েল ও ইরান—উভয়ের প্রতি। কিন্তু তার অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের দিকেই ছিল, সেটা স্পষ্ট ছিল।” তিনি আরও যোগ করেন, “ট্রাম্প স্পষ্টতই বিরক্ত এবং মনে করছেন নেতানিয়াহু তার ওপর আস্থা ভঙ্গ করেছেন।”

 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬