ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত

২৪ জুন ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১০:৩৮ PM
ইরানের রাজধানী তেহরানের সড়কে পড়ে আছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাম্বুলেন্স

ইরানের রাজধানী তেহরানের সড়কে পড়ে আছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাম্বুলেন্স © সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীর নাম সেদিঘি সাবের।

প্রেস টিভির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভালি আসরের প্রধান রাস্তার কাছে সাবেরের ওপর আক্রমণ চালানো হয়।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে এখন পর্যন্ত ইরানের ১০ জনের বেশি পরমাণুবিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল।

এ ছাড়া ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অনেকে নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬