ইসরায়েলের অর্থনীতি কি আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে?

২১ জুন ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৯:০৯ AM
আয়াতুল্লাহ খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহু

আয়াতুল্লাহ খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল যেভাবে সামরিক অভিযান চালাচ্ছে তা কি দেশটির অর্থনীতি সহ্য করতে পারবে? এই প্রশ্নের জবাবে আশাবাদী মত দিয়েছেন গ্লোবাল কাউন্সিলের মেনা অঞ্চলের (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) পরিচালক আহমেদ হেলাল।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সংক্ষিপ্তভাবে বললে হ্যাঁ, ইসরায়েল পারবে। দেশটির হাতে পর্যাপ্ত অর্থ আছে। পাশাপাশি তাদের অর্থনীতি অনেকটাই সুরক্ষিত।’

তবে তিনি স্বীকার করেছেন যে, যুদ্ধের কারণে ইসরায়েল অর্থনৈতিকভাবে বর্তমানে চাপে আছে। ইসরায়েল এখন অনেক ঋণ নিচ্ছে। দেশটির অর্থনীতি এখন মূলত যুদ্ধকেন্দ্রিক হয়ে পড়েছে। আগে যেখানে প্রতিরক্ষা খাতে ব্যয় হতো জিডিপির ৪ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ শতাংশে।

হেলাল আরও জানান, ইসরায়েলের ঋণের পরিমাণও বেড়েছে। ঋণ ও জিডিপির অনুপাত ৬০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬৮ শতাংশ। এছাড়া যেসব প্রযুক্তি কর্মীরা সাধারণত আয়, ট্যাক্স এবং উদ্ভাবনে অবদান রাখেন, তাদের অনেককেই এখন যুদ্ধের জন্য ডেকে নেওয়া হয়েছে।

এই সব কিছু মিলিয়ে অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি বলেন, ‘ইসরায়েল এখনো অর্থনৈতিক সংকটে পড়েনি। কারণ তাদের অর্থনীতি বৈচিত্র্যময়, উদ্ভাবনী এবং প্রযুক্তিনির্ভর। তাই এই চাপ তারা সামাল দিতে পারবে।’

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে ততই অর্থনীতির ওপর চাপ বাড়বে। তবে এখনই বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা যাচ্ছে না।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950