‘ইসরায়েল আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা করছিল’

২১ জুন ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩৭ PM
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির © সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের ওপর হামলার জন্য ‘বছরখানেক আগে থেকেই’ প্রস্তুতি নিচ্ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতটা সম্ভব গোপন রাখা হয়েছে।

জামির বিস্তারিত তথ্য না জানিয়েই বলেছেন যে এ অভিযান সম্ভব হয়েছে ‘অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে’। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারত।

তিনি বলেন, ‘প্রথমেই একটি শক্তিশালী ও অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ ফলাফল অর্জন করেছি।’
সূত্র: বিবিসি

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬