ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ AM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ AM
গ্রামীণ ব্যাংকে আগুন

গ্রামীণ ব্যাংকে আগুন © টিডিসি ফটো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর  উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসতবাড়ি। হঠাৎ তিনি দেখতে পান, ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। আগুন দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো: নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি নিজ বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত কার্যালয়ে আসেন। তিনি বলেন, ‘শুনেছি জানালা ভাঙা ছিল। তদন্ত না হওয়া পর্যন্ত এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬