ময়মনসিংহে বিএনপি প্রার্থী প্রিন্সের ব্যতিক্রমী প্রচারণা ‘লেটস রান উইথ প্রিন্স’

২২ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ PM
‘লেটস রান উইথ প্রিন্স’ ম্যারাথনে ৪ শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন

‘লেটস রান উইথ প্রিন্স’ ম্যারাথনে ৪ শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামের ম্যারাথনের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন। শৃঙ্খলাপূর্ণ এই ব্যতিক্রমী প্রচারণা নির্বাচনী মাঠে এক নতুন আবহের সৃষ্টি করেছে। এ সময় স্থানীয় ভোটার সমর্থকরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এ প্রচারণাকে স্বাগত জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ ম্যারাথন দৌড়টি ট্রাক স্ট‍্যান্ডে গিয়ে শেষ হয়।

হালুয়াঘাটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে ‘লেটস রান উইথ প্রিন্স’ শিরোনামে আয়োজিত এ ম্যারাথনে ৪ শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন। এ সময় তারা ধানের শীষ প্রতীক ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ছবি-সংবলিত জার্সি পরিধান করে।

ম্যারাথন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তরুণরা এ দেশের বড় শক্তি। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, আজকের এই ম্যারাথন শুধু একটি দৌড় নয়, এটি একটি বার্তা- সহিংসতা নয়, শালীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। খেলাধুলা, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবার মধ্য দিয়েই সমাজকে আলোকিত করা সম্ভব। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা পাঠ্যক্রমে ক্রীড়া ও সংস্কৃতি বিষয় বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। আমি আশা করছি তারুণ্যের প্রথম ভোট এবার ধানের শীষের পক্ষে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তবে এই জনপদ হবে উন্নয়ন ও সম্ভাবনার প্রতীক। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য হলুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণ, বছরব্যাপী খেলাধুলা, ফ্রি ওয়াই-ফাই জোন, প্রশিক্ষণ ব‍্যবস্থা, কর্মসংস্থানের জন‍্য কলকারখানা স্থাপন এবং উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় ম‍্যারাথনে অংশ নেওয়া সবাইকে নির্বাচনী কাজে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, দল মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আলোকিত হালুয়াঘাট গড়তে  ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্ববান জানাচ্ছি। 

একই সময়ে ম্যারাথন শেষে অংশগ্রহণকারী তরুণরা এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানিয়ে আগামীতেও এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ম্যারাথনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সরকার সুবির, সাধারণ সম্পাদক ইনজামুল হক রুমি, আপন ব্লাড ডোনার্স সোসাইটির কামরুল হাসান, তানভীর হোসেন নাহিন, মিশন এভেঞ্জারর্স ক্রিকেট একাডেমির সালতানা হোসেন সন্ধি
সাকিবুল হাসান শাওন, বাহির শিমুল ব্রাদার্স ইউনিট স্পোর্টিং ক্লাব এর কায়েস উদ্দিন, হারুন অর রশিদ, এবিও ব্লাড ডোনেট সোসাইটির তারিকুল ইসলাম, বাঘাইতলা সমাজ সেবা সংগঠনের জাকির হোসেন জিহাদ, সানিয়াত ইসলাম স্বাধীন, জুগলী ইউনিয়ন ছাত্র সংসদ 
সোহানুর রহমান সৌরভ, মনিকুড়া স্পোর্টিং ক্লাবের ইব্রাহিম তালুকদার, সুলভ চিসিম, স্বেচ্ছায় রক্তদান সংগঠন আমান উল্লাহ আমান প্রমুখ

এর আগে এদিন প্রচার শুরুতে সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রয়াত দাদা-দাদি, বাবা এবং চাচাদের কবর জিয়ারত করে মাগফেরাত কামনা করেন।

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9