পুলিশকে কুপিয়ে পালিয়েছে স্বেচ্ছাসেবকদলের নেতার ছেলে

২৩ জানুয়ারি ২০২৬, ১২:০১ PM
লিয়ন

লিয়ন © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন। 

অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে। ওই ঘটনার পর লিয়ন সেখান থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে থানায় ডেকে নেওয়া হয়েছে।       

আরও পড়ুন: রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় ডিউটিরত অফিসার ও ফোর্স (রোমিও-১১) নিয়মিত মোটরসাইকেল চেকিং করছিল। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ) লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। 

আহত কনস্টেবল ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে। 

বিষয়টি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ধোবউড়া) আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মাদক ও বেকারত্বের কারণে এলাকায় যুব সমাজের চরম অবক্ষয় দেখা দিয়েছে। অপরাধী বিএনপি পরিবারের হোক আর যেই হোক না কেন তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য পুলিশকে অনুরোধ করব।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬