গণভোটের পক্ষে কাজ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা : আলী রিয়া

১৯ জানুয়ারি ২০২৬, ০৫:২১ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ © সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন এবং এতে দেশের বিদ্যমান আইনে কোনো ধরনের বাধা নেই। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
 
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আলী রিয়াজ বলেন, ‘কে ক্ষমতায় এলো বা কে গেল তা বড় বিষয় নয়। সাদা ব্যালট পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনের সুযোগ তৈরি করবে, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা নির্ধারণ করবে।’ তিনি আরও বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে এবং সে অনুযায়ী প্রতিশ্রুতিও দিয়েছে।
 
তিনি দাবি করেন, গণভোটকে ঘিরে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তারা সফল হবে না। কারণ, জনগণ এখন সচেতন এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা বুঝতে পারছে।
 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় গণভোটের গুরুত্ব, প্রশাসনের ভূমিকা এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দ্বিতীয় দিনের মতো বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিচ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৫৩ জেলায় ৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর নেবে ই-জোন এইচ আর এম …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9