আত্মসমর্পণ করবে না ইরান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

১৮ জুন ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৯ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা খামেনি © টিডিসি সম্পাদিত

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণে তিনি মার্কিন হামলা পরিণতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (১৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের হুমকির বিষয়ে খামেনি বলেন, যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে যে ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না। ইরান চাপিয়ে দেওয়া শান্তি বা যুদ্ধ মেনে নেবে না।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে ইরান আত্মসমর্পণ করবে না এবং মার্কিন যেকোনো হামলার গুরুতর অপূরণীয় পরিণতি হবে।

ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি—কোনোটাই মেনে নেবে না ইরান। তিনি দৃঢ়ভাবে বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। এই জাতি কারও চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬