অভিনেতা মুকুল দেবের মৃত্যুর কারণ ‘একাকিত্ব’? যা বললেন তার ভাই

১৭ জুন ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
অভিনেতা মুকুল দেব

অভিনেতা মুকুল দেব © সংগৃহীত

চলতি বছরের গত ২৩ মে মারা যান ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তার এই হঠাৎ মৃত্যুতে শোক নেমে আসে ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে। তবে সেসময় জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছিল নানা জল্পনা-কল্পনা। এবার সেসব রহস্যের জট খুললেন তার ভাই, অভিনেতা রাহুল দেব। প্রকাশ করলেন বড় ভাইয়ের শেষ দিনগুলোর নির্মম বাস্তবতা ও মৃত্যুর পেছনের করুণ কারণ।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে রাহুল দেব জানান, প্রায় আট দিনেরও বেশি সময় আইসিইউতে ছিলেন মুকুল। খাওয়াদাওয়ার অভ্যাস একেবারে ঠিক না থাকলে যা হয়। শেষ চার-পাঁচদিন খাওয়াদাওয়া একেবারেই বন্ধ করে দেন। তিনি একাকীত্বে ভুগতেন। জীবনের প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। বেশ কয়েকটি কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

বেশ খানিকটা অভিমানের সুরে রাহুল বলেন, যারা এখন মুকুলের মৃত্যু নিয়ে এত কথা বলছেন, তারা ওর সঙ্গে যোগাযোগ রাখতেন না। তারা বলতেন মুকুল নাকি সুস্থ নন। কিন্তু ও হাফ ম্যারাথনেও যোগ দিয়েছিলেন। যখন সকলে ওর খোজখবর নেওয়া বন্ধ করে দেয়, তখন খানিকটা ওজন বেড়ে গিয়েছিল। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কারা যোগাযোগ রেখেছিলেন? তারা কি হাসপাতালে এসেছিলেন? কিংবা স্মরণসভায় যোগ দিয়েছিলেন?

আরও পড়ুন: সাংবাদিকের প্রশ্ন— খমেনিকে হত্যার পরিকল্পনা আছে কিনা, যা বললেন নেতানিয়াহু

প্রসঙ্গত, মডেলিং করার সময়েই ১৯৯৬ সালে হিন্দি ধারাবাহিক ‘মুমকিন’-এ বিজয় পাণ্ডের চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছান মুকুল। দূরদর্শনের এক শোয়ে মাইকেল জ্যাকসনের নাচও নকল করে দেখিয়েছিলেন। সেই সময়েই মহেশ ভাটের ‘দস্তক’ ছবির জন্য বলিউড থেকে ডাক পান মুকুল দেব। বিপরীতে ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। সেই সিনেমা দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল। এরপর ছোটপর্দা, বড়পর্দা মিলিয়ে বহু কাজ করেছেন মুকুল দেব। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলির তালিকায় রয়েছে ‘কাহি দিয়া জ্বলে কাহি জিয়া’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘প্যায়ার জিন্দেগি হ্যায়’।

বড়পর্দায় তাঁর কাজের সংখ্যাও নেহাত মন্দ নয়! ‘দস্তকে’র পর ‘কিলা’, ‘ওয়াজুদ’, ‘কোহরাম’, ‘মুঝে মেরি বিবি সে বাঁচাও’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সর্দার’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’-এর মতো বহু সিনেমায় নজর কেড়েছেন মুকুল দেব। নিজের কাজের পরিসর শুধু হিন্দিতেই সীমাবদ্ধ রাখেননি। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। জিতের সঙ্গে ‘আওয়ারা’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণা সেনগুপ্তর ‘অভিসন্ধি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতেও। তবুও লাইমলাইটের অন্তরালে থেকেই নিঃশব্দে বিদায় নেন মুকুল দেব।

 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬