ইরানের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়ালো, আহত ৩ শতাধিক 

১৬ জুন ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১০:২২ PM
ইরানের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়ালো

ইরানের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়ালো © সংগৃহীত

ইরানের নতুন হামলায় ইসরায়েলের হাইফা শহরে নিখোঁজ থাকা তিনজনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। ইসরায়েলের সরকারি সামরিক রেডিও এ তথ্য জানিয়েছে। এর আগে মধ্য ইসরায়েলে আরও পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল।

চার দিন আগে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এই আক্রমণ শুরু করে। সেই থেকে ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে, আর আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

হাইফা এবং তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক।

এই আক্রমণ-পাল্টা আক্রমণের ফলে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে গেছে। আন্তর্জাতিক মহল বারবার সংঘাত বন্ধের আহ্বান জানালেও এখনো শান্তিপূর্ণ সমাধানের কোনো অগ্রগতি হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘর্ষ অচিরেই পুরো মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ রূপ নিতে পারে।  সূত্র: আল-জাজিরা


 

ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬