পাল্টা হামলায় ইসরায়েলে ১০০ ড্রোন ছুড়ল ইরান

১৪ জুন ২০২৫, ০১:৩৬ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

ইসরায়েলের পরমাণু স্থাপনা ও শীর্ষ জেনারেলদের ওপর ভয়াবহ হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে ইরান। শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে একযোগে ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ১০০টি  ড্রোন ছুড়েছে তেহরান। 

যখন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল তখন জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। তেল আবিবের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এর অধিকাংশই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময় আকাশে ট্রেসার ফায়ারের রেখা দেখা যায়, যা ইসরায়েলের পাল্টা প্রতিরোধের প্রমাণ।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলগুলো এখন ইসরায়েলের দিকে আসছে। আর পুরো ইসরায়েলজুড়েই এখন সতর্কতামূলক সাইরেন বাজছে।

ইসরায়েলে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করে তেহরানের এক কর্মকর্তা বলেন, কয়েক মিনিট আগে ইহুদিবাদীদের নৃসংস হামলার প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে তাদের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মাধ্যমে। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘ইসরায়েল যা করেছে, তার চেয়ে অনেক বেশি শাস্তি ও প্রতিশোধ তাদের জন্য অপেক্ষা করছে।’

বিশ্লেষকরা বলছেন, এভাবে ইসরায়েল-ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির জন্ম দিতে পারে। ইউরোপের কয়েকটি দেশও এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে, ইসরায়েল একযোগে তেহরানের সামরিক কমান্ড চেইন, পরমাণু গবেষণা কেন্দ্র ও মিসাইল স্থাপনায় হামলা চালিয়ে অন্তত চারজন জেনারেল ও দুই বিজ্ঞানীকে হত্যা করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র না পায়, তা নিশ্চিত করতেই এই অভিযান। যুদ্ধ চলবে যতদিন প্রয়োজন হয়।’

তথ্যসূত্র: ইরনা, রয়টার্স, আল জাজিরা, ইসরায়েলি ও মার্কিন সামরিক বাহিনী।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬