তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

১৩ জুন ২০২৫, ০৮:১২ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর

তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর © সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নিরাপত্তাজনিত কারণে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার কারণে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে ফ্লাইট চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। যদিও বিমানবন্দরটি কোনো সরাসরি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চরমে। ইরানের রাজধানী তেহরানের উত্তরপূর্ব দিকে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সদর দপ্তর এই হামলার প্রধান লক্ষ্য ছিল।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘নেশন অফ লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। 

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬