দায় অন্যের ঘাড়ে চাপিয়ে লাভ নেই, বাংলাদেশকে দিল্লির পরামর্শ

২৯ মে ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১৫ AM
বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা

বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা © সংগৃহীত

ঢাকা থেকে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক সংকটের জন্য ‘ভারতীয় আধিপত্যবাদ’কে দায়ী করা নিয়ে দিল্লির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (২৯ মে) নিয়মিত ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের প্রশাসনিক ও গভর্ন্যান্স-সংক্রান্ত চ্যালেঞ্জ তাদের নিজেদেরই সামাল দিতে হবে। বাইরের শক্তিকে দায়ী করে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমি বলব, তাদের দেশের গভর্ন্যান্স বা প্রশাসনিক বিষয়গুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। বাইরের অমুক কারণে সংকট তৈরি হয়েছে বলা থেকে কোনো লাভ নেই। এতে সমস্যার সমাধান হবে না।’

এমন মন্তব্যের পেছনে কারণ হলো- গত ২৫ মে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, ইউনূস বলেন ‘ভারতীয় আধিপত্যবাদের কারণে’ দেশ বড় সংকটে রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দুই দেশের মধ্যে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই, যার ভিত্তি হবে দুই দেশের মানুষের স্বার্থ ও আশা-আকাঙ্ক্ষা।’

বাংলাদেশে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা, সর্বদলীয় বৈঠকের মতো বিষয় নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ভারতীয় মুখপাত্র বলেন, ‘আমরা সবসময় চাই, বাংলাদেশে খুব দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক।’

এছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষ রাখাইন রাজ্যে মানবিক করিডর দিতে পারে বলে যে আলোচনা চলছে, তা নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, ‘নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলোর দিকে আমাদের সবসময়ই সতর্ক নজর থাকে।’

সূত্র: বিবিসি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬