বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর

২৬ মে ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৪:৪৪ PM
হিমন্ত বিশ্ব শর্মা ও শেয়ার করা মানচিত্র

হিমন্ত বিশ্ব শর্মা ও শেয়ার করা মানচিত্র © সংগৃহীত

বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মানচিত্র শেয়ার করে এসব মন্তব্য করেন তিনি। সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বাংলাদেশের উদ্দেশে বলেন, যারা ভারতের ‘চিকেন নেক’ করিডোর নিয়ে বারবার হুমকি দেন, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশের নিজস্বও দুটি ‘চিকেন নেক’ রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। তার মতে, তিনি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরেছেন, যেগুলো অনেকে ভুলে যেতে পারেন।’

এক্স পোস্টে তিনি মানচিত্র শেয়ার করে জানান, বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর, যেগুলোও নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর (প্রথম ‘চিকেন নেক’)। এ করিডোরটি ৮০ কিলোমিটার দীর্ঘ। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত।

হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এ পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে।

‘আর দ্বিতীয় করিডোরটি (চট্টগ্রাম করিডোর বা দ্বিতীয় ‘চিকেন নেক’) আরও ছোট—মাত্র ২৮ কিলোমিটার। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে। হিমন্তের দাবি, ‘এ করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে।’

তিনি বলেন, ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ঝুঁকিপূর্ণ বলা হয়, ‘ঠিক তেমনই, প্রতিবেশী দেশের ভেতরেও রয়েছে এমন সংকীর্ণ করিডোর, যা সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।’

মূলত ভারতের শিলিগুড়ি করিডোরকেই বলা হয় ‘চিকেন্স নেক’। এটি মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে রেল ও সড়কপথে যোগাযোগ করা হয়। করিডোরটির উত্তরে নেপাল ও ভুটান, আর দক্ষিণে বাংলাদেশ।

শিক্ষকদের উৎসব ভাতায় ২৮৫ কোটির অভাব, চাহিদা না থাকলেও ৫১৬ …
  • ১৮ জুলাই ২০২৬
দুবাইয়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই শহীদ স্মরণে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই কো…
  • ১৮ জুলাই ২০২৬
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ২ এইচএসসি পরীক্ষার্থ…
  • ১৮ জুলাই ২০২৬
শুটিং ফেডারেশনের নতুন সভাপতি লে. জেনারেল মাইদুর রহমান, সম্প…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence