মেডিকেল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

২৪ মে ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে এমবিবিএস  তৃতীয় বর্ষের এক ছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে পুনে পুলিশ।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত ১৮ মে রাত ১০টার দিকে একটি থিয়েটারে সিনেমা দেখার পরিকল্পনা করার সময় ওই মেডিকেল ছাত্রীকে টার্গেট করা হয়। সিনেমা দেখতে যাওয়ার পথে, অভিযুক্তরা ওই ছাত্রীকে কিছুক্ষণ থামিয়ে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। মদ্যপ অবস্থায় থাকা অভিযুক্তরা তাকে খেতে দেয় স্পাইকযুক্ত পানীয়। পান করার পর অচেতন হয়ে পড়েন তিনি। 

এ বিষয়ে পুনে পুলিশের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পরিবার বিশ্বরামবাগ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ এবং অন্যান্য অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা করেছে। অভিযুক্ত ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযোগকারীর বক্তব্য বিশ্লেষণ করছে এবং আরও তদন্ত চালাচ্ছে। 

চিকিৎসকদের সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন শিবির সভাপতি, ক…
  • ২৬ আগস্ট ২০২৬
ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬