ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল কাতার 

২১ মে ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০১:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে গালফ অঞ্চলের দেশ কাতার। বুধবার (২১ মে) সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে ঈদের ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে। যা টানা পাঁচদিন অব্যাহত থাকবে।

আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদটি উঠবে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। তবে  ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা গেলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন।

প্রসঙ্গত, ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ জিলহজ তারিখে এ ঈদ উদযাপিত হয়।

দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950