ঈদুল আজহা কবে—৬ নাকি ৭ জুন

২০ মে ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:৫৮ PM
গত বছর পবিত্র ঈদুল আজহা উদযাপনের ছবি

গত বছর পবিত্র ঈদুল আজহা উদযাপনের ছবি © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে জুন মাসের প্রথম সপ্তাহেই। তবে ৬ জুন নাকি ৭ জুন হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উদ্‌যাপিত হয়। এ বছর পবিত্র ঈদুল আজহা কোন তারিখ অনুষ্ঠিত হবে, তা নিয়ে ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের জ্যোতির্বিদরা একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন। 

জানা গেছে, মধ্যপ্রাচ্যে আগামী ২৭মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে। সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ২৮ মে জিলহজ মাস শুরু হলে ৬ জুন বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। 

পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই। কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশসহ কয়েকটি দেশে ঈদ উদ্‌যাপন করা হয়। সে হিসাবে ৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে, পরেরদিন ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে। 

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। তবে চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তাই ঈদের সঠিক দিন নিশ্চিত হতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

এদিকে ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

 

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪ শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল বোর্ড, দেখ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9