সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ৪ শতাধিক

১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

সুদানের দারফুরে বিদ্রোহী আধাসামরিক বাহিনী আরএসএফের সাম্প্রতিক হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ৯ জন মানবাধিকার কর্মী রয়েছেন বলেও জানায় সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানায়।

জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, প্রাণহানি নিয়ে সংস্থার যাচাই প্রক্রিয়া এখনও চলমান। রবিবারের সহিংসতার তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি উল্লেখ করে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলেও মত দেন তিনি।

আরও পড়ুন: প্রকাশ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

এর আগে রবিবার দারফুরের আল-ফাশির শহরের জমজম শিবির দখলে নেওয়ার দাবি করে আরএসএফ। গত সপ্তাহে শরণার্থী শিবিরটিতে তীব্র হামলা চালায় দেশটির আধাসামরিক এই বাহিনী।

সুদানে ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে দুই বছর ধরে সংঘর্ষে লিপ্ত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ।

ট্যাগ: নিহত
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬