এবার যুক্তরাষ্ট্রের যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

০৪ এপ্রিল ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৬ AM

© সংগৃহীত

ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। এই নীতির আওতায় কানাডা বৃহস্পতিবার (৩ মার্চ) ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে সব ধরনের মার্কিন যানবাহনের ওপর।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই পদক্ষেপের ঘোষণা দেন। তিনি জানান, এই শুল্কের মাধ্যমে প্রাপ্ত অর্থ কানাডার অটোমোবাইল শিল্প ও কর্মীদের কল্যাণে ব্যয় করা হবে।

এই শুল্ক আরোপের মাধ্যমে কানাডা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাম্পের শুল্ক নীতির আওতায়, কানাডা যুক্তরাষ্ট্রের সব ধরনের যানবাহনে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক বসিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্র্যানি বলেন, "যে অর্থ আমরা শুল্ক হিসেবে সংগ্রহ করব, তা অটোমোবাইল শিল্প ও কর্মীদের কল্যাণে ব্যবহার করা হবে।"

এছাড়া কানাডা-ইউনাইটেড স্টেটস-মেক্সিকো এগ্রিমেন্ট (CUSMA) বা মুক্ত বাণিজ্য চুক্তির আওতায়, কানাডা এবং মেক্সিকো মার্কিন যানবাহনের ওপর শুল্ক ছাড় পেলেও যুক্তরাষ্ট্রের যানবাহন শুল্ক থেকে মুক্তি পাচ্ছে না। অর্থাৎ, কুসমার কোটা অনুযায়ী, এখন থেকে কানাডায় আমদানি হওয়া মার্কিন যানবাহনগুলোতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

তবে, কানাডা মার্কিন যানবাহনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করলেও গাড়ির যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর কোনো শুল্ক আরোপ করেনি। কানাডার সরকার বলছে, তারা দেশটির অটোমোবাইল শিল্পকে আরও শক্তিশালী এবং বহুজাতিক করতে চায় এবং এজন্য কাঁচামালের সরবরাহের ওপর কোনো বাধা আরোপ করতে চায় না। [সূত্র : এএনআই]

ট্যাগ: কানাডা
নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ আখ্যা, ফ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একই স্কুল-কলেজে পড়েছেন যমজ ভাই—রাবিতেও একই বিভাগে চান্স, থা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে আ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬