যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক

০৩ এপ্রিল ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
ইলন মাস্ক

ইলন মাস্ক © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন।

বুধবার রিপাবলিকান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিন ব্যক্তির বরাত দিয়ে এ খবর দিয়েছে পলিটিকো। ইলন মাস্ককে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো ছিল এই বিভাগের কাজ।

ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মাঝেমধ্যে তাকে হয়তো হোয়াইট হাউসে দেখা যাবে।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প ও মাস্ক উভয়েই এ বিষয়ে একমত হয়েছেন যে টেসলাপ্রধান সরকারি দায়িত্ব ছেড়ে ব্যবসা পরিচালনায় ফেরত যাবেন। তবে কবে তিনি সরকারি দায়িত্ব ছাড়ছেন তার সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি মার্কিন এ সংবাদমাধ্যম। 

এ প্রতিবেদন প্রসঙ্গে হোয়াইট হাউজ, মাস্ক নেতৃত্বাধীন সংস্থা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) কিংবা মাস্কের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬