চাকরির শেষ দিনে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চালক

০২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৪ PM
দুর্ঘটনাকবলিত ট্রেন

দুর্ঘটনাকবলিত ট্রেন © সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ট্রেন দুটির চালকরা নিহত হয়েছেন। এতে আহত আরও হয়েছেন চারজন। মঙ্গলবার (১ এপ্রিল) ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত একজনের নাম গঙ্গেশ্বর মাল ও অপরজনের নাম অম্বুজ মাহাতো।

জানা গেছে, মঙ্গলবার ছিল ট্রেন চালক গঙ্গেশ্বর মালের কর্মজীবনের শেষ দিন। আজ বুধবার থেকে নতুন জীবন হওয়ার কথা ছিল তার। চাকরি থেকে অবসর। আর অবসরের শেষ দিনেই অন ডিউটি অবস্থায় মৃত্যু হলো মালগাড়ির চালকের। তার বাড়ি ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।

সূত্র থেকে জানা যায়, মালগাড়ির চালক হিসেবে গঙ্গেশ্বর মাল দীর্ঘদিন ধরেই চাকরি করছিলেন। মঙ্গলবার ছিল তার কর্মজীবনের শেষ দিন। গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে কয়লাবোঝাই মালগাড়ি আসছিল ফরাক্কার এনটিপিসির দিকে। এ সময় ঝাড়খণ্ডে লুপলাইনে ছিল খালি মালগাড়ি। দুটি মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেন দুটিতে আগুন লেগে যায়। এতে ট্রেন দুটির চালক গঙ্গেশ্বর মাল ও অম্বুজ মাহাতোর মৃত্যু হয়।

আরও পড়ুন: লাখের কাছাকাছি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে আশ্রয় নিয়েছে: উপদেষ্টা মাহফুজ

গঙ্গেশ্বরের পরিবারের সদস্যরা জানান, সকালে গঙ্গেশ্বরের মৃত্যুর খবর আসে। কথা ছিল শেষ ট্রেনটা চালিয়ে বাড়ি ফিরবেন গঙ্গেশ্বর। তার আসার অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেটা আর হলো না। শেষ দিনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত গঙ্গেশ্বরের মেয়ে বলেন, সকালে খবর পাই যে মালগাড়িটি চালিয়ে বাবা ফিরছিলেন সেটি দুর্ঘটনায় পড়েছে। এতে দুজনের মৃ্ত্যু হয়েছে। তার মধ্যে একজন আমার বাবা। এরপরই ঝাড়খণ্ডের দিকে রওনা দেন আমার ভাই ও আমার স্বামী। একথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন: সমন্বয়ক পরিচয়ে ওসিকে বদলির হুমকি, সাংবাদিককে হেনস্তা

দুর্ঘটনার বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, দুটি ডিজেল ইঞ্জিনযুক্ত এনটিপিসির একটি মালবাহী ট্রেন ক্রসিংয়ের কাছে অপেক্ষা করছিল যাতে অন্য একটি ট্রেন চলে যেতে পারে। কিন্তু ভুলবশত আরেকটি মালবাহী ট্রেন ঠিক একই লাইনে চলে আসে, এতে মালবাহী দুটি ট্রেনের চালক নিহত হয়েছেন।

খবর হিন্দুস্তান টাইমস

ট্যাগ: ভারত
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950