ভারতে প্লেন বিধ্বস্ত, পাইলট আহত

০১ এপ্রিল ২০২৫, ০৩:০৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৬ PM
বিধ্বস্ত প্লেন

বিধ্বস্ত প্লেন © সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি বেসরকারি উড়ান প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে, তবে প্লেনটির নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন।

এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন মেহসানা তালুকা থানার পরিদর্শক ডি.জি. বাদভা।

তিনি জানান, মেহসানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ প্লেনটি উচারপি গ্রামের একটি মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষণার্থী পাইলট সামান্য আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বিমানবন্দর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত বছরের আগস্টে একটি বেসরকারি এভিয়েশন একাডেমির দুই আসনের সেসনা-১৫২ বিমান মধ্যপ্রদেশের গুনার বিমানঘাঁটিতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই পাইলট আহত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬